২৭ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইকবাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র।
মঙ্গলকবার উপজেলার স্বজনগ্রামে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, ওই গ্রামের ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সাথে অপর আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়াধি কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে তাদের মধ্যে কথা কাটাকাটি’র এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
ওসি আরও জানান, দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।