২৬ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে ইতিমধ্যে পাঁচটি আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে একটি আসন ইতিমধ্যে জামায়াতের জন্য বরাদ্ধ রাখায় এখানে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। প্রার্থীদের মধ্যে কেউ কেউ মনোনয়ন পত্র হাতেও পেয়েছেন। আর যারা এখনো পান নি তাদেরকে টেলিফোন করে সংগ্রহ করতে বলা হয়েছে। এর মধ্যে দুটি আসনে দুজন করে প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে।
সিলেট-১ বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নামে মনোনয়ন জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। সিলেট-২ আসনে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালাম, সিলেট-৪ আসনে সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ আসনে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদকে মনোনয়নের চিঠি আনতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফোন দেয়া হয়েছে।
আর সিলেট-৬ আসনটি জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে ছেড়ে দেয়ায় এখানে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।