২৬ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এই এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এই আসন থেকে মহাজোটের সমর্তন নিয়ে তার বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করছেন জাপা মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
সোমবার বিকেলে লুনা বিএনপির ধানের শীষের মনোনয়নের চিঠি লুনার হাতে পৌঁছেছে।
সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও লুনার পিএস মো. মঈনুল হক বিষয়টি নিশ্চত করে বলেন, লুনা ম্যাডাম ধানের শীষের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। এখন ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি আমরা। এখানে আমাদের প্রতিরোধ করার মতো বড় কোনো প্রার্থী নেই।
১৫ নভেম্বর এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবরার ইলিয়াস ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দুটি মনোনয়ন ফরম জমা দেন।
প্রসঙ্হত, এম ইলিয়াস আলী (২০০১-২০০৬) সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১০ সালে নির্বাচিত হন ইলিয়াস আলী। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এরপর থেকে আজও তাদের খোঁজ মেলেনি।
সিলেটের প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচত ‘বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা’ নিয়ে গঠিত সিলেট-২ আসন। দুই উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ভোটার হচ্ছেন ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৮১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৫২ জন।