২৬ নভেম্বর ২০১৮
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ২০০০ টাকার ৪৭টি ভারতীয় জালনোটসহ বাকাতলা গ্রামের জাকারিয়া (৪০) কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি) ।
সোমবার দুপুর ১২টায় বালিয়াঘাট সীমান্ত এলাকার লাকমা বাজারের ভেতর দিয়ে যাওয়া প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট কোম্পানীর সুবেদার আনিসুর রহমান ও বালিয়াঘাট বিওপির হাবিলদার হুমায়ুনের নেতৃত্বে দুইটি টহল দল দুপুর ১২টায় লাকমা বাজার এলাকায় অভিযান চালিয়ে জালটাকাসহ তাকে আটক করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল মাকসুদুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত জাকারিয়ার বিরুদ্ধে মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে।