২৫ নভেম্বর ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের চিঠি পেয়েছেন হাফিজ আহমদ মজুমদার। হাফিজ আহমদ মজুমদার এর আগে দুইবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন।
বোববার বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী এ চিঠি গ্রহণ করেন বলে তিনি জানিয়েছেন।
গত নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী রীগ। সাংসদ হন সেলিম উদ্দিন। এবারও এ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।