২৫ নভেম্বর ২০১৮


হবিগঞ্জে ৫০ কেজি গাঁজা উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ চাকলাপুঞ্জি চা বাগান এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন