২৫ নভেম্বর ২০১৮
বিশেষ প্রতিবেদক : অবশেষে সিলেটের দুটি আসন জাতীয় পার্টির জন্য বরাদ্ধ রেখে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ। ইতমধ্যে এসব আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নের চিঠিও হস্তান্তর করা হয়েছে।
জাপা দেয়া আসন ছাড়া অন্য আসনে নৌকার মাঝিরা হচ্ছেন- সিলেট-১ ড. একেএম আবদুল মোমেন, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমেদ ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ।
দলীয় সূত্রে জানা যায়, সিলেট-২ ও ৫ আসন দুটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছাড় দিচ্ছে আওয়ামীলীগ। সিলেট-২ আসনে বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৫ আসনে বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিনকে জোটের শরিক হিসেবে সমর্থন দিয়েছে ক্ষমতাশীন দল।
একারনেই এই আসন ছাড়া বাকী ৪ আসনে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।