২৩ নভেম্বর ২০১৮


শোভার স্বজনদের খোঁজছে পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলির তেমুখি পয়েন্ট থেকে শোভা নামের ৪ বছরের শিশুকে উদ্ধারের ৪দিন পেরিয়ে গেলেও এখনো শিশুটির স্বজনের খোঁজ মিলেনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত তার কোন স্বজন খোঁজ নেয়নি বলে জানান এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. হারুন-অর-রশীদ।

তিনি জানান- আমরা শিশুটির স্বজনের খোঁজ অব্যাহত রেখেছি। এখনো পর্যন্ত তাদের কোন স্বজনের খোঁজ পায়নি। সব চেষ্টার পরে তার কোন স্বজনের খোঁজ না পেলে তাকে শিশু নিবাসে আমরা প্রেরণ করবো।

গত সোমবার সন্ধ্যায় ৯৯৯ নাম্বারে সায়েম নামের একজন ফোন করে শিশুটির ব্যাপারে তথ্য দেন জালালাবাদ থানা পুলিশকে। পরে সেসময় টহলরত এএসআই হারিসসহ পুলিশের সদস্যরা শোভাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর থেকে সেখানে নারী পুলিশ সদস্যদের সাথে বেশ ভালো আছে বলে জানান থানার শিশুবান্ধব অফিসার এএসআই শাহনাজ।

মেয়েটির বাবা ফজলু রাজমিস্ত্রি কাজের শ্রমিক, মা রোকেয়া বাসায় কাজ করেন বলে মেয়েটি জানিয়েছে। তার নানার বাড়ি কুলাউড়া। তারা দুই ভাই, দুই বোন।

তার ভাইয়ের নাম ইমরান, রবিন, বোনের নাম ইভা। সে তার বাড়ির পাশে একটি মাদরাসায় পড়ে। তার শিক্ষকের নাম আরিফ। সে বাদাম তলী, তিনমুখি এলাকায় তার বাসা বলে পুলিশকে জানিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি পারিবারিক অবহেলার শিকার হতে পারে।

শেয়ার করুন