২১ ডিসেম্বর ২০২২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে সুমা মালাকার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সুমা পৃথিমপাশা ইউনিয়নে দেওগাঁও গ্রামোর বিমল মল্লিকের স্ত্রী।
বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, সুমা সকাল দশটার দিকে বাড়ির পুকুরে গােসল করতে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লােকজন পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃৃহবধূ সুমাকে মৃত ঘােষণা করেন।
কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা জানান, সুমা মৃগী রোগী ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা দায়রা করা হয়েছে।