২১ নভেম্বর ২০১৮


পুলিশের অপতৎপরতা বন্ধ করতে হবে : লুনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বার্তায় বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও সিলেটের প্রত্যেকটি উপজেলায় পুলিশের বেআইনী হয়রানি, তল­াশী ও গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার তিনি এক বিবৃতিতে বলেন, নির্বাচনী তপশীল ঘোষণার পরও পুলিশের বেআইনী এ অপতৎপরতা নির্বাচনী পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। নেতাকর্মীরা পুলিশের বেআইনী হয়রানিতে কোথাও অবস্থান করতে পারছে না। তিনি প্রশাসনকে আওয়ামীলীগের কর্মী হয়ে কাজ না করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ যেকোন সময় রুখে দাঁড়াতে বাধ্য হবে। তিনি গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

শোক প্রকাশ : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বার্তায় জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পদক হাজী আব্দুল হাই’র পিতা হাজী সুনাফর আলী ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদল নেতা কয়েছ আহমদের পিতা হাজী আব্দুস ছত্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলার বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নুর উদ্দিন সাধারণ সম্পাদক আলতাব মিয়া ও সাংগঠনিক সম্পাদক শহীদ আহমদ মেম্বার, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র সদস্য ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবাক জিল­ুর রহমান জিলু।

শেয়ার করুন