২১ নভেম্বর ২০১৮


সিলেটে জাতীয় পার্টিকে ৪টি আসন ছাড় দিচ্ছে আ.লীগ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সকল জল্পনা কল্পনান অবসান ঘটিয়ে অবশেষে মহাজেটেই থাকছে জাতীয় পার্টি। যদিও এর আগে জাপা কোন জোটে থাকছে তা নিয়ে সংশয় ছিল। ইতিমধ্যে মহাজোটের সঙ্গে জাপার ৪০টি আসন নিয়ে সমঝোতা হয়েছে। যদিও দলটি এখনো জোটের কাছে ৭০টি আসনের জন্য জোর দাবী করছে। তবে প্রাথমিকভাকে জোটের প্রধান দল আওয়ামীলীগ ৪০টি আসনে ছাড় দিতে সম্মত হয়েছে। এই দর কষাকষিতে কোনো পক্ষেই সম্পর্ক নষ্ট করতে চায় না। আর এজন্য খুব কৌশলে এগুচ্ছে তারা। আর এখন পর্যন্ত ছাড় দিতে সম্মত হওয়া আসনের মধ্যে সিলেট অঞ্চলের ১৯ টি আসনের মধ্যে ৪টি আসন রয়েছে।

আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দলীয় সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলের ১৯টি আসনের মধ্যে বর্তমান সংসদে জাতীয় পার্টির ৪জন সংসদ সদস্য রয়েছেন। আর আসন বণ্ঠনের প্রাথমিকভাবে শরিকদের বর্তমান সাংসদদের বহাল রাখা হচ্ছে।

এর মধ্যে সিলেট-২ আসনে ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, হবিগঞ্জ-১ আবদুল মুনিম চৌধুরী।

সূত্রমতে, দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মহাজোটের প্রার্থী ঘোষনা করা হবে। আর যাদের মনোনয়ন চুড়ান্ত হয়েছে তাদেরকে মাটে কাজ করার জন্য বলা হয়েছে। আর প্রার্থীরাও নিজেদের মনোনয়ন জমা দেয়া ও এজেন্ট বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন।

শেয়ার করুন