২০ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০ টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামী রয়েছে।