১৯ নভেম্বর ২০১৮


চুনারুঘাটে গাঁজাসহ আটক ২

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারে ৩০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

সোমবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, বাহুবল উপজেলার মিরপুর গ্রামের ইমান আলীর পুত্র মো. জুয়েল মিয়া (২৬) এবং চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের মো. আলী হোসেনের পুত্র মো. তাহের মিয়া (২৫)।

তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন