১৮ নভেম্বর ২০১৮


সিলেটে ১৯ আসনে ভোটার ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন

শেয়ার করুন

কাউসার চৌধুরী (অতিথি প্রতিবেদক) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা ও ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মোট ভোটার ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন। ৪ জেলার ২ হাজার ৮০২টি ভোট কেন্দ্রে এ সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাঃ ইসরাইল হোসেন সিলেটের ডাককে বলেছেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করাই হচ্ছে কমিশনের লক্ষ্য।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের মোট ভোটারের মধ্যে ৩৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন পুরুষ ও ৩২ লাখ ৮৪ হাজার ২০১ জন হলেন মহিলা। ৪০ উপজেলা, ১টি সিটি কর্পোরেশন, ১৯টি পৌরসভা এবং ৩৩৮টি ইউনিয়নের ১১ হাজার ২০৩টি পাড়া-মহল্লা বা এলাকার এ সকল ভোটার ২ হাজার ৮০২ টি ভোট কেন্দ্রে তাদের ভোট দেবেন। এজন্যে স্থাপন করা হবে ১৩ হাজার ৫৯৬টি ভোট কক্ষ। ১৯ আসনের সর্বোচ্চ ভোটার মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে। এই আসনের মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন। সর্বনিম্ন ভোটার মৌলভীবাজার-২ আসনে। এ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ১০৮ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ২২৪নং সংসদীয় আসন সুনামগঞ্জ-১। ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ৭৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৭৫১ জন ও মহিলা ভোটার ২ লাখ ১১ জন। ৭২৭টি এলাকার এ আসনে উপজেলা ৩ টি ও ২৩ টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটকেন্দ্র ১৪৯ ও ৭০৬টি ভোট কক্ষ রয়েছে।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২২৫ নং আসন সুনামগঞ্জ-২। ২টি উপজেলা, ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এ আসনের মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ৩৩০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৪ হাজার ৮৩৮ জন ও ১ লাখ ২৫ হাজার ৪৯২ জন হলেন মহিলা ভোটার। ৩৬০ এলাকার এ আসনের ১১০টি ভোটকেন্দ্রে রয়েছে ৫১৫টি ভোটকক্ষ।

জাতীয় সংসদের ২২৬ নং আসন সুনামগঞ্জ-৩। দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ১ পৌরসভা ও ১৬ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮১৭ জন। পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৮২৩ জন ও ১ লাখ ৪৬ হাজার ৯৯৪ জন হলেন মহিলা। ১৪১টি ভোটকেন্দ্রে রয়েছে ৫৯৩ টি ভোটকক্ষ। এলাকার সংখ্যা হচ্ছে ৫৪০টি।

সুনামগঞ্জ-৪ আসনের মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৯৭১ জন। পুরুষ ১ লাখ ৪৪ হাজার ৩৪৭ জন ও মহিলা ১ লাখ ৪৪ হাজার ৬২৪ জন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার এ আসনে ভোটকেন্দ্র ১০৭ টি ও ৬০০টি ভোটকক্ষ রয়েছে। ৪৬৯টি এলাকা নিয়ে গঠিত এই আসন হল জাতীয় সংসদের সংসদীয় আসন ২২৭।

জাতীয় সংসদের ২২৮ নং আসন সুনামগঞ্জ-৫। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২ ইউনিয়ন ও ১ পৌরসভার এ আসনে ভোটকেন্দ্র ১৫৯ ও ৮৭২টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ১৯৭ জন। পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৮ জন ও মহিলা ভোটার হলেন ২ লাখ ৬ হাজার ৩৪৯ জন। এলাকার সংখ্যা ৭৯৮টি।

জাতীয় সংসদের ২২৮ নং আসন হলো সিলেট-১। সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত মর্যাদাপূর্ণ এই আসনের মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৯৩৬ জন। পুরুষ ২ লাখ ৮৮ হাজার ৫২৮ জন ও মহিলা ২ লাখ ৫৪ হাজার ৪০৮ জন। ১ সিটি কর্পোরেশন ও ৮ ইউনিয়নের এ আসনে এলাকার সংখ্যা ৬৫৯টি। ভোটকেন্দ্র ২১৫টি ও ভোটকক্ষ ১ হাজার ৭৭টি।

জাতীয় সংসদের ২৩০ নং আসন সিলেট-২। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার ১৬ ইউনিয়নের এ আসনের ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৮১ জন ও মহিলা ভোটার হলেন ১ লাখ ৪১ হাজার ৫২২ জন। ৭২৯ টি এলাকার এ আসনে ভোটকেন্দ্র ১২৭টি ও ভোট কক্ষ ৬১৪টি।

জাতীয় সংসদের ২৩১ নং আসন সিলেট-৩। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে এলাকার সংখ্যা ৬২৭টি। ভোটকেন্দ্র ১৪৮ টি ও ভোটকক্ষ ৭০৫টি। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৯৬ জন। পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৩২৮ জন ও মহিলা ১ লাখ ৬০ হাজার ৬৮ জন।

জাতীয় সংসদের ২৩২ নং আসন সিলেট-৪। কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার এ আসনে ২১ টি ইউনিয়ন ও এলাকার সংখ্যা ৫৬১টি। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন। পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন ও মহিলা ১ লাখ ৮৫ হাজার ৮৭৫ জন। ভোটকেন্দ্র ১৫৩টি ও ৮৫২ টি ভোটকক্ষ।

জাতীয় সংসদের ২৩৩ নং আসন সিলেট-৫। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৫০ জন। পুরুষ ১ লাখ ৬৩ হাজার ১০৭ জন ও মহিলা ১ লাখ ৬১ হাজার ১৪৩ জন। ৫৭১ এলাকার এ আসনে ২ পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন। রয়েছে ১৫৮ ভোটকেন্দ্র ও ৭২৮ ভোটকক্ষ।

জাতীয় সংসদের ২৩৪ নং আসন সিলেট-৬। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার এ আসনে ভোটকেন্দ্র ১৯০টি ও ভোটকক্ষ ৮৮৭টি। ৪৭৯টি এলাকার এ আসনের মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৮৯৭ জন। পুরুষ ১ লাখ ৯৫ হাজার ২৬৩ জন ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৪ জন। এই আসনে ২ পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে।

জাতীয় সংসদের ২৩৫ নং আসন মৌলভীবাজার-১। বড়লেখা ও জুড়ী উপজেলার এ আসনে ১ পৌরসভা, ১৬টি ইউনিয়ন ও ৪৩৬টি এলাকা রয়েছে। মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৬১৪ জন। পুরুষ ১ লাখ ৩২ হাজার ৬৩১ জন ও মহিলা ১ লাখ ৩২ হাজার ৯৮৩ জন। রয়েছে ৯৯টি ভোটকেন্দ্র ও ৫৬২টি ভোটকক্ষ।

জাতীয় সংসদের ২৩৬ নং আসন মৌলভীবাজার-২। শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়েই এই আসন। ৪৬৫ টি এলাকা, ১ পৌরসভা ও ১৩ ইউনিয়নের এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ১০৮ জন। পুরুষ ১ লাখ ২২ হাজার ৪০৮ জন ও মহিলা ১ লাখ ১৮ হাজার ৭০০ জন। ভোটকেন্দ্র ৯৩ টি ও ভোটকক্ষ ৫১৫ টি।

জাতীয় সংসদের ২৩৭ নং আসন মৌলভীবাজার-৩। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার হলেন ৩ লাখ ৯১ হাজার ১৪৯ জন। পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৪৭ জন ও মহিলা ১ লাখ ৯৪ হাজার ১০২ জন। ৭৪১ টি এলাকার এ আসনে ১ পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। ভোটকেন্দ্র ১৬৮টি ও ভোটকক্ষ ৭৪৪টি।
জাতীয় সংসদের ২৩৮ নং আসন মৌলভীবাজার-৪। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার এ আসনে ২ পৌরসভা, ১৮টি ইউনিয়ন ও ৫২৯টি এলাকা রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৮০০ জন। পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৭০৯ জন ও মহিলা ভোটার হলেন ১ লাখ ৯৯ হাজার ৯১ জন। রয়েছে ১৫২টি ভোটকেন্দ্র ও ৭৮০টি ভোটকক্ষ।

জাতীয় সংসদের ২৩৯ নং আসন হবিগঞ্জ-১। নবীগঞ্জ ও বাহুবল উপজেলার এ আসনের মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। পুরুষ ১ লাখ ৮০ হাজার ৮১৬ জন ও মহিলা ১ লাখ ৮৪ হাজার ১২৩ জন। এ আসনে ১ পৌরসভা, ২০ ইউনিয়ন, ৭১৯ টি এলাকা রয়েছে। ভোটকেন্দ্র হল ১৭৬টি ও ভোটকক্ষ ৭৪১টি।

আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৪০ নং আসন হবিগঞ্জ-২। এ আসনে ১ পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। এলাকার সংখ্যা ৫৬৮টি। ভোটার ৩ লাখ ৬ হাজার ৯৭৮ জন। পুরুষ ১ লাখ ৫২ হাজার ৭৬৪ জন ও মহিলা ১ লাখ ৫৪ হাজার ২১৪ জন। ভোটকেন্দ্র ১৪৯টি ও ভোটকক্ষ ৬৩০টি।

জাতীয় সংসদের ২৪১ নং আসন হবিগঞ্জ-৩। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৩৬৩ জন। পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৬৭৬ জন ও মহিলা ভোটার হলেন ১ লাখ ৬২ হাজার ৬৮৭ জন। ভোটকেন্দ্র ১৩১টি ও ভোটকক্ষ ৬৪২টি। ২ পৌরসভা, ১৭ ইউনিয়ন ও ৪৭৫টি এলাকা রয়েছে।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৪২ নং আসন হবিগঞ্জ-৪। এ আসনে ২ পৌরসভা, ২১টি ইউনিয়ন ও ৭৫০টি এলাকা রয়েছে। ভোট কেন্দ্র ১৭৭টি ও ভোটকক্ষ ৮৩৩টি। মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২৮৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ১০৩ জন ও মহিলা ভোটার হলেন ২ লাখ ১৪ হাজার ১৮১ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলাভিত্তিক ভোটের হিসেব অনুযায়ী সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ১৬ লাখ ৪৬ হাজার ৭৭ জন। পুরুষ ৮ লাখ ২২ হাজার ৬০৭ জন ও মহিলা ৮ লাখ ২৩ হাজার ৪৭০ জন। মোট ভোটকেন্দ্র ৬৬৬টি ও ভোটকক্ষ ৩ হাজার ২৮৬টি। এলাকার সংখ্যা ২ হাজার ৮৯৪টি। রয়েছে ১১ উপজেলা, ৪ পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন।

সিলেট জেলায় মোট ভোটার ২২ লাখ ৫২ হাজার ২৯৪ জন। পুরুষ ১১ লাখ ৫১ হাজার ৬৪৪ জন ও মহিলা ১১ লাখ ৬৫০ জন। ভোটকেন্দ্র ৯৯১টি ও ভোটকক্ষ ৪ হাজার ৮৬৩ টি। এলাকার সংখ্যা ৩ হাজার ৬২৬টি। ১ সিটি কর্পোরেশন, ১৩ উপজেলা, ৪ পৌরসভা ও ১০৫টি ইউনিয়ন রয়েছে।

মৌলভীবাজার জেলার মোট ভোটার ১২ লাখ ৯৬ হাজার ৬৭১ জন। পুরুষ ৬ লাখ ৫১ হাজার ৭৯৫ জন ও মহিলা ৬ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন। ভোটকেন্দ্র ৫১২টি ও ভোট কক্ষ ২ হাজার ৬০১টি। রয়েছে ২ হাজার ১৭১টি এলাকা, ৭ উপজেলা, ৫ পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন।
হবিগঞ্জ জেলার মোট ভোটার ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ১০ হাজার ৩৫৯ জন ও মহিলা ভোটার হলেন ৭ লাখ ১৫ হাজার ২০৫ জন। ২ হাজার ৫১২টি এলাকা, ৯টি উপজেলা, ৬ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটকেন্দ্র ৬৩৩টি, ২ হাজার ৮৪৬টি ভোট কক্ষ রয়েছে।

শেয়ার করুন