১৮ নভেম্বর ২০১৮


শাবিতে অপেক্ষমাণদের ভর্তি শুরু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টারের প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি রোববার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’তে ভর্তি কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে বি-১ ইউনিটের অপেক্ষমাণ তালিকার ১-৪০০ পর্যন্ত এবং ২টা থেকে একই ইউনিটের ৪০১থেকে ৭০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হচ্ছে।

১৯ নভেম্বর সোমবার সকাল ৯টায় একই ইউনিটের অপেক্ষমাণ ৭০১ থেকে ১১০০ পর্যন্ত এবং দুপুর ২টায় ১১০১-১৪০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল সাড়ে ৪টায় বি ইউনিটের গ্রুপ-২ এ অপেক্ষমাণ তালিকা ১-৩০ এবং সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন কোটায় অপেক্ষমাণ তালিকার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ১-১৭, প্রতিবন্ধী কোটা-১-৩, পোষ্য কোটা-১-১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ১-৯ এবং বি ইউনিটের গ্রুপ-২ এ মুক্তিযোদ্ধা কোটা-১-১ পর্যন্ত ভর্তি করানো হবে। অপরদিকে, বি ইউনিটের গ্রুপ-১ সাব-ইউনিটে ৯৬০টি আসনের মধ্যে ৭৬১টি এবং গ্রুপ-২ সাব-ইউনিটে ২২টি আসনের ২৮টি আসন খালি রয়েছে।

২০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় এ ইউনিটের বিজ্ঞান শাখায় অপেক্ষমাণ তালিকার ১ থেকে ১০০, মানবিক শাখার ১ থেকে ৫০ এবং বাণিজ্য শাখার ১ থেকে ২ পর্যন্ত ভর্তি করা হবে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় যথাক্রমে মুক্তিযোদ্ধা কোটা ১-৩, ১-৪ ও ১-১, প্রতিবন্ধী কোটা-১-২ ও ১-৩, পোষ্য কোটা-১-৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ১-২ ও ১-১ পর্যন্ত এবং শুধুমাত্র বাণিজ্য শাখায় ১নং অপেক্ষমাণ চা শ্রমিক সন্তানকে ভর্তি করানো হবে।

শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট সাথে নিয়ে আসতে হবে। এছাড়া কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূলকপি এবং সাথে ৭৫০০ টাকা নিয়ে আসতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করেও জানা যাবে।

শেয়ার করুন