১৬ নভেম্বর ২০১৮


বিশ্বম্ভরপুরে অর্ধশতাধিক বিএনপি নেতার পদত্যাগ

শেয়ার করুন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুসের নেতৃত্বে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকেরের হাতে তারা পদত্যাগপত্র জমা দেন।

এর আগে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ৯৬ জন নেতাকর্মী পদত্যাগ করেছিলেন।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের মধ্যে বিরোধের জের ধরে এই পদত্যাগের ঘটনা ঘটছে।

শেয়ার করুন