১৫ নভেম্বর ২০১৮


মৌলভীবাজার-১ : সম্মিলিত জোটের প্রার্থী হতে চান মাওলানা ইয়াহিয়া

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনয়ন ও সম্মিলিত জাতীয় জোটের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশে খেলাফত মজলিশ সংযুক্ত আরব আমিরাত শাখার সাভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া। তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে দীর্ঘদিন থেকে মাঠে কাজ করছেন।

মাওলানা ইয়াহইয়া বলেন, সংগঠন থেকে আমাকে সবুজ সংকেত দেয়া হয়েছে। আমি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। দু’এক দিনের মধ্যেই আসন বন্টন নিয়ে জেটে সাথে খেলাফত মজলিসের আলোচনা হবে। আমি আশাবাদী জোটের সমর্থন পাব।

শেয়ার করুন