১৫ নভেম্বর ২০১৮


সিলেট-২ ও ৩ আসনে নির্বাচন করবেন ইয়াহইয়া চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ ও ৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন জাপার যুগ্ন-মহাসচিব ও সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। দল মনোনয়ন দিলে তিনি দুই আসন থেকেই নির্বাচনে অংশ নিতে চান।

বৃহস্পতিবার তিনি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিসতি, শফিকুল আলম সেন্টু, জাপায় সদ্য যোগদানকারী মেজর জেনারেল মুসুদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি নবাব আলী আব্বাস খান।

মনোনয়ন জমা দেয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন- বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সমস্যা সম্ভানা নিয়ে দীর্ঘ দিন থেকে কাজ করেছি। বিগত ৫ বছর বালাগঞ্জ উপজেলায় আমার নির্বাচনী এলাকা ছিল। এই উপজেলার মাঠি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। তাই দল যদি মনোনয়ন দেয় তবে আমি দুটি আসন থেকেই লাঙ্গন নিয়ে নির্বাচনে অংশ নিব। ইনশাআল্লাহ বিজয় পল্লীবন্ধুর পক্ষেই আসবে।

শেয়ার করুন