১৪ নভেম্বর ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসাণের কাজ শুরু করে প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এ অপসারন কাজ শুরু করে উপজেলা প্রশাসন। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমে’র উপস্থিতিতে উপজেলা সদর এলাকায় প্রদর্শিত প্রার্থীদের নির্বাচনী উপকরণ অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে প্রচারণা মূলক বেনার, ফেস্টুন ও বিলবোর্ড ইত্যাদি অপসারনের কথা রয়েছে। তাই সকলের সহযোগিতায় প্রচারণা মূলক উপকরণ অপসারনের কাজ শুরু করি।