১৩ নভেম্বর ২০১৮


বানিয়াচংয়ে হত্যা মামলায় ২৯ আসামি কারাগারে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের বিরোধের জেরে বুকে টেটাবিদ্ধ করে মিনারা খাতুন (৩৫) হত্যা মামলায় ২৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শাহিনুর আক্তার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, সমছু মিয়া, ছল্লুক মিয়া, আব্দুর রহমান, হাবিবুর রহমান, আমির উদ্দিন, শাহজাহান মিয়া, আব্দুল আহাদ, আলী আজম, মোহাম্মদ আলী, মোস্তাকিম আহম্মেদ, সোহাগ মিয়া, শহীদ মিয়া, বিল্লাল মিয়া, ইমরান মিয়া, আব্দাল মিয়া, আব্দুল মজিদ, এখলাছ মিয়া, সোহান মিয়া, কামাল মিয়া, মিজানুর রহমান, শানু মিয়া, শরাফত উল্লা, আহাম্মদ আলী, শিশু মিয়া, সাকিব মিয়া, পত্রিঙ্গা বিবি, সুমতা বিবি, রফিকুন্নেছা প্রমুখ।

আদালত সূত্রে জানা যায়, মিনারা হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ আসামি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে জামিন না মঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন