১৩ নভেম্বর ২০১৮


মৌলভীবাজারে ৪টি আসনে নৌকা চান ২৬ জন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : আসন্ন মহান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে আ.লীগ থেকে নৌকার মাঝি হতে চান ২৬ জন।
৪টি আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ১১টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে মৌলভীবাজার-২ আসনে।

এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে একক প্রার্থী শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-২ আসনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১১জন তারা হলেন বর্তমান সংসদ সদস্য আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ,স,ম, কামরুল ইসলাম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সিলেট মহানগর আ.লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, কুলাউড়া আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সালমান, সাবেক এআইজি বজলুল করিম মাফিক, সিলেট বিএমএ সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, লন্ডন আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীম ও সাবেক ছাত্রনেতা আব্দুল মুক্তাধীর তোফায়েল।

মৌলভীবাজার-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৮ জন তারা হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী বর্তমান সংসদ সদস্য জেলায় একমাত্র দলীয় নারী প্রার্থী সৈয়দা সায়রা মহসিন, জেলা আ.লীগ সভাপতি নেছার আহমদ, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আ.লীগ সাবেক সদস্য এম এ রহিম, আব্দুল মালিক তরফদার সোয়েব ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর ভাই সৈয়দ লিয়াকত আলী।

মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৬জন ও তারা হলেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ.লীগ সদস্য রফিকুর রহমান, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এসএম আজাদুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী।

দলীয় মনোনয়ন পেতে এসব প্রার্থীরা তদবির আর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে গত কয়েকদিন ধরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর কেউ কেউ আছেন নানান কৌশলে নিজেদের প্রচারণায়। এতে করে সকলেই ব্যস্ততম সময় অতিবাহিত করছেন।

শেয়ার করুন