১২ নভেম্বর ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি: ডাকাত দলের সদস্য ফয়সল মিয়া (২৮) কে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।আটক ফয়সল ওসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের মৃত লালা মিয়া ছেলে।
সোমবার তাকে আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সাইফুল ইসলাম ও বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানার এস আই আমির খছরু ও এ এস আই স্বপন মিয়া নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে এস আই আমির খছরু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্য ফয়সল মিয়াকে আটক করা হয়। সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ২৫ টি ডাকাতি মামলা রয়েছে।’
জিজ্ঞাসাবাদের জন্য তাকে বালাগঞ্জ থানায় আটক রাখা হয়েছে।