১০ নভেম্বর ২০১৮


অনলাইনে নৌকার পক্ষে প্রচারণায় ‘যোদ্ধা গ্রুপ’

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: একাদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামীলীগ।তার ধারবাহিকতায় অনলাইনেও বেশ সরব ফেসবুক ভিত্তিক আওয়ামী ঘরনার জয় বাংলা ফেসবুক যোদ্ধা পাবলিক গ্রুপ।

তফসিল ঘোষণার পর থেকেই ব্যাপক হারে বিগত দিনে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার করে যাচ্ছে সাড়ে পাঁচ লাখ সদস্যের এ গ্রুপটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এমন প্রচারণায় ভোটের মাঠে ভালোই প্রভাব ফেলবে এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

শেয়ার করুন