১০ নভেম্বর ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলাস্থ কালীবাড়ি বাজারে শুক্রবার সন্ধ্যায় বালাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গাজি আতাউর রহমান বনিক সমিতি, পরিচালনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মতবিনিয় করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনহার মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ লিয়াকত আলী, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মতচির আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার, সহ-সাধারন সম্পাদক কাজী সুজন, কোষাদক্ষ সুমন মিয়া সহ ব্যবসায়ীবৃন্দ।