১০ আগস্ট ২০১৭

আজকের সিলেট ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে তাকে হারুনপুর শাল্লা ব্রিজ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সবুজ মিয়া (২৪) দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের রাশিক মিয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘ সাত দিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ডিবি পুলিশ। ইতোপূর্বে উপজেলার নানা স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবির একটি দল।
আসামীকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
(এস আর)