৬ নভেম্বর ২০১৮


সমাবেশে যাওয়ার পথে এমসি কলেজ ছাত্রদল নেতা আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটনের শাহজাহানপুর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এসময় তার সাথে লাহিন নামের আরেক কর্মীকেও আটক করা হয়।

সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ যাওয়ার সময় তাদের আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ। অবিলম্বে তাদের নিশঃর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন