৬ নভেম্বর ২০১৮


শ্রীমঙ্গল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের উদ্বোধন

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘যুক্তির আলোয় মুক্তি’- এই শ্লোগানকে ধারণ করে শ্রীমঙ্গল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের শুভ উদ্বোধন ও বিতর্ক কর্মশালা।

মঙ্গলবার কলেজের ডিবিটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ মহোদয়।

অনুষ্ঠানে ক্লাবের পৃষ্ঠপোষক প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন ,উপাধ্যক্ষ ,শ্রীমঙ্গল সরকারি কলেজ বলেন- মেধা আর মননের বিকাশে বিতর্কের কোন বিকল্প নাই। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জনাব মাহমুদা কবীর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব সুদর্শন শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শরফুদ্দিন মুহাম্মদ আবু ইউসুফ। প্রায় এক শত বিতার্কিক এর অংশগ্রহনে অনুষ্ঠানটি শিক্ষার্থিদের মধ্যে অনেক উদ্দীপনার জন্ম দেয়।

কলেজ কতৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতর্ক ক্লাবটি শ্রীমঙ্গল তথা সারা দেশের বিতর্ক অঙ্গনে সুনামের সাথে কাজ করবে এই প্রত্যাশায় আজকের কর্মশালা সমাপ্ত হয়।

আগামী জানুয়ারী মাসে কলেজে একটি আন্তঃক্লাস/বিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে ক্লাবটি তার মূল কর্মকান্ড শুরু করবে।

শেয়ার করুন