৩০ মে ২০২১


সিলেটে করোনায় আরো দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ২ জন মিলিয়ে সিলেট বিভাগে করোনায় ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য বিভাগ সিলেট-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া, বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫১১ জন। নতুন সুস্থ ২৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও হবিগঞ্জে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সবমিলিয়ে বিভাগে ২৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন