৫ নভেম্বর ২০১৮


শেরপুরে প্রিন্সিপাল স্মসরণে আলোচনা ও দোয়া মাহফিল

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, নাস্তিক মুরতাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট-এর প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে ইত্তেহাদুল উলামার আয়োজনে সোমবার বিকেলে জামেয়া ইসলামিয়া কাসিমুল উলুম আওরঙ্গপুর, শেরপুর মাদ্রাসার হল রুমে প্রিন্সিপাল (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়া আওরঙ্গপুরের মুহাদ্দিস মাওলানা রুম্মান আহমদের সঞ্চালনায় শতশত ছাত্রশিক্ষক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজার, সিলেটের সিনিয়র মুহাদ্দিস, মাওলানা শাহ মমশাদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল রহ. এর সাহেবযাদা মুফতি ইউসুফ রহমান।

বক্তব্য রাখেন- জামেয়া আওরঙ্গপুরের শায়খুল হাদিস মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা আব্দুল হামিদ, জামেয়া মাদানিয়ার ফুযালা মুফতি ওযীরুল ইসলাম, মুফতি মাহবুব আল বারী, মাওলানা নাসির আল হাদী, মাওলানা আমীর হুসাইন, মাওলানা এবাদুর রহমান, মৌলভী লায়েছ আহমদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন জামেয়া আওরঙ্গপুরের নির্বাহী মুহতামিম মাওলানা হাবীবুর রহমান।

শেয়ার করুন