৫ নভেম্বর ২০১৮
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও মির্জাইপাড়া মাছ চুরি করতে গিয়ে ৩ চোরকে হাতে নাতে আটক করা হয়েছে।
রোববার রাতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এ সময় পুকুর মালিক তাদের কে মাছ সিএনজি সিলেট-থ১১-৮৯৯০ গাড়ি সহ হাতে নাতে আটক করেন।
জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মুজাইপাড়া গ্রামের রহিদ আলীর নিজ পুকুরে মাছ চাষ করেন।
আটকৃতরা হলো- দিঘলী ও রামপুর গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র রাসেল আহমদ (২৬) মৃত আব্দুর রউফের পুত্র আল আমিন (৩০) উকিল আলীর পুত্র জাহাঙ্গীর (৩২) নামের ৩জন কে আটক করা হয়।
চোর ও সিএনজি সহ দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মচ্ছব্বিরের কাছে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।