৫ নভেম্বর ২০১৮
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী রবিবার ৩ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ৪ তলা বিশিষ্ট নব নির্মিত আইসিটি ভবন উদ্বোধন করেন। এরপর তিনি সংক্ষপ্তি বক্তব্য দেন।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান, উপজেলা শিক্ষা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কিরিটি মোহন আচার্য্য, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য নাসির উদ্দিন রতন, কমর উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কমল পানি চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামীম আরা বেগম ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নজমুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নূরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, প্রভাষক চন্দন আচার্য্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক এ.এম ফারহান সাদিক, কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ, ছাত্র-ছাত্রীদের মধ্যে মারজানা হক, এম.আর খান নাঈম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্র আব্দুল মালেক ও গীতা পাঠ করেন ছাত্রী মানসী দেবনাথ।