২৬ নভেম্বর ২০২২
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পাউবো’র তদারকি কমিটির ১ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটি অঞ্চলের হাওরে ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে বাঁধের কাজ সুষ্ঠ ভাবে বাস্তবায়ন করার জন্য এই তদারকি কমিটির সর্বদা মাঠ পর্যায়ে সক্রিয় ভাবে কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
শনিবার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাবিটা প্রকল্প বাস্তবায়নকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান’র সভাপতিত্বে সমন্বিত বক্তব্য রাকেন বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, মহিলা যুবলীগ সভাপতি শান্তা চৌধুরী, সাংবাদিক আতিক ফারুকী, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার রতন চন্দ্র বর্মন প্রমুখ।