৪ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে প্রথম বারের মতো আয়োজন হতে যাচ্ছে রি-ইউনিয়ন। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় সিলেটের স্বনামধন্য এই বিদ্যালয় এবং ধীরে ধীরে গৌরবের সাথে এগিয়ে চলছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে লেখাপড়া করে এখন দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সাবেক ছাত্রছাত্রী মিলে এবার আয়োজন করতে যাচ্ছে রি-ইউনিয়ন।
শনিবার থেরে অনুষ্ঠান উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। কেক কেটে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভসূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সাবেক ছাত্রছাত্রী (১৯৮০-২০১৮)। প্রাক্তন ছাত্র সালেহ, মনি, জাহিদ, রুবেল এদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ চার দশক পর প্রথম বারের মতো রি-ইউনিয়ন হওয়ায় স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে তারা অনেক আনন্দিত।
উক্ত রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রিইউনিয়ন পরিচালনা কমিটির সদস্যরা আহবান জানিয়েছেন যাতে সবাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করেন এবং রিইউনিয়নকে সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন।