৬ মার্চ ২০২৩
মো. ফাহাদ আহমদ: সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদরের শেরপুরে ‘শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও অসচ্ছলদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ৫টি বিদ্যালয় ও ২টি মাদ্রাসার ১শত শিক্ষার্থীদের মাঝে নগদ ২ হাজার টাকা করে বৃত্তি ও ৯ গরীব মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২ শত অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, তেল, পেঁয়াজসহ ১১ কেজি ওজনের একটি প্যাকেট খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।
ওয়েলফেয়ার ট্রস্টের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুলের সভাপতিত্বে, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য অলিউর রমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ট্রাস্টের সাবেক উপদেষ্টা মো. আব্দুল বাছিত, ট্রাস্টি অধ্যাপক ফেরদৌস আলম নৌসা, বিশিষ্ট সমাজ সেবক কমিউনিটি ব্যক্তিত্ব ও ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম।
এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষক খালিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সুজেল আহমেদ ও গীতা থেকে পাঠ করেন চিন্ময় দেবনাথ। শেষে অতিথিবৃন্দের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিগণ।