৪ নভেম্বর ২০১৮


দেবরের হাতে ভাবি খুন

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে দেবরের দায়ের কোপে ভাবি মানছুরা আক্তার সুমী (২৫) খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন দেবর বুরহান উদ্দিন।

রোববার (০৪ নভেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় মানছুরা আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত মানসুরা আক্তার উপজেলার মুড়িয়াক পশ্চিমপাড় দেওয়ান বাড়ির আব্দুর রশিদ লিটনের স্ত্রী এবং একই গ্রামের সফিউল আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ১৬ ফেব্রুয়ারি মানসুরার আপন চাচাতো ভাই মৃত তবারক হোসেনের ছেলে আব্দুর রশিদ লিটনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের পরিবারিক কলহ বাধে।

পারিবারিক কলহের জেরেই রোববার বেলা ১১টায় লিটনের ছোট ভাই বুরহান মানসুরার মাথা এবং হাতে দা দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। মানসুরা পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, বুরহানকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন