২ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: ১৯ অক্টোবর শুক্রবার দূর্ঘাপূজার দশমীর দিনে নগরীর সুরমা পয়েন্টে বখাটেদের ছুরিকাঘাতে আহত হন ছাত্রলীগ নেতার আতিকুল ইসলাম দিলরাজ।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
দিলরাজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, এ বিষয়টি নিয়ে আগেই আসামীদের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এই মামলাকে খুনের ধারায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে নিহত ছাত্রলীগ নেতার লাশ নিয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন পরিবারের সদস্যরা।