১ নভেম্বর ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি: বুধবার রাত থেকে লাউয়াছড়ার জাতীয় উদ্যানের জানছিছড়া বিটের একটি ব্রিজ ভেঙে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়াও গত রোববার ও সোমবার দু’দিনের শ্রমিক কর্মবিরতিতে পর্যটকশূন্য হয়ে পড়েছে লাউয়াছড়া।
বুধবার (৩১ অক্টোবর) রাতে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি কাভার্ডভ্যান ওই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পাটাতন সরে গেলে এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না।
তবে সেখানে মোটরসাইকেল চলাচল করছে। এছাড়াও যানবাহনগুলো নূরজাহান চা বাগানের বিকল্প পথ দিয়ে কমলগঞ্জ যাচ্ছে মাধবপুর হয়ে।
মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেন বলেন, গত বুধবার রাত থেকে জানকিছড়ার ব্রিজ ভেঙে যায়। তবে যানবাহনগুলো নূরজাহানের পথ দিয়ে কমলগঞ্জ যাতায়াত করতে পারছে। আশা করা যাচ্ছে শুক্রবারের মধ্যে ঠিক হয়ে যাবে।