১ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-মৌলভীবাজারের ২টি ও সিলেট জেলার ৪টি উপজেলা সহ দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিদ্যুৎ সম্পর্কিত দু’টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ২০টি মন্ত্রণালয়ের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শতভাগ বিদ্যুতের আওতায় আনা সিলেটের চারটি উপজেলা হচ্ছে- বিশ্বনাথ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও বালাগঞ্জ। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা।
এছাড়াও প্রধানমন্ত্রী সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন, সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট ও শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।