১৯ ফেব্রুয়ারি ২০২৩


দোয়ারাবাজারে নসকস’র মেধাবৃত্তি প্রদান 

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এর উদ্যোগে ৩১ তম মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।

রবিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আল মদিনা একাডেমির ক্যাম্পাসে নসকস’র সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউকে প্রবাসী আনোয়ার আলী, নসকস সাবেক সেক্রেটারী ইউকে প্রবাসি আব্দুল কুদ্দুস, আমিরুল হক আমিন, তুরস্ক প্রবাসী মোহাম্মদ আলী, আব্দুল ফারুক, ফ্রান্স প্রবাসী রুকন উদ্দিন, নসকস’র উপদেষ্টা মাষ্টার রফিজ আলী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,হাজ্বী খলিলুর রহমান,হাজ্বী আতাউর রহমান।

সেক্রেটারী তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান,দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি আব্দুস শহিদ, হাজ্বী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অফিয়া খাতুন। এতে আরও উপস্থিত নসকস’র সাবেক সভাপতি রফিকুর রহমান, মাষ্টার আব্দুল আওয়াল, আবিদ রনি, সাবেক সেক্রেটারি মাষ্টার আব্দুর রউফ, হাসান আলী, এখলাছুর রহমান আবিদ,সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, সহঃ সেক্রেটারি হোসাইন আহমদ, হাফেজ খলিলুর রহমান, কার্যকারী পরিষদের সদস্য ফয়জুল ইসলাম বকুল, আহমেদ সাদি আজাদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, একটি সংস্থা একটি এলাকাকে পরিবর্তন করতে পারে, এর উদাহারণ হলো নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস। আমি এই এলাকায় আসার পর নসকস’র সাথে কিছুটা পরিচিত হয়েছি। নসকস’র কর্মপরিচালনার ফল আমরা উপভোগ করতে না পারলে ও ভবিষ্যত প্রজন্মরা এর ফল উপভোগ করতে পারবে। একটি দেশকে পরিবর্তন করতে হলে প্রয়োজন শিক্ষা নিয়ে কাজ করা,মানুষকে শিক্ষা দেওয়া, শিক্ষা সহায়তায় এগিয়ে আসা, নসকস তার প্রমান দিচ্ছে। তিনি বলেন,বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির নসকস বৃত্তিপ্রাপ্ত ৩০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন