১ নভেম্বর ২০১৮
কমলগঞ্জের কালাছড়া, জসমতপুর, দক্ষিন ধর্মপুর, পশ্চিম সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্র ৫টি গ্রামে ৮৬১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় ৪ কোটি ১৮ লক্ষ ৬ হাজার টাকা ব্যায়ে ৮৬১ পরিবারের মধ্যে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. জাহিদুর ইসলাম, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর ডিজি এম মোবারক হোসেন সরকার, বিআরডিবি’র চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানিয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।