১৪ আগস্ট ২০২৩


কোয়ারী সচল করার দাবি পাথর ব্যবসায়ী সমবায় সমিতির

ফাইল ছবি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ৪ বছর থেকে বন্ধ থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।

সোমবার (১৪ আগষ্ট) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এই লিখিত দরখাস্ত দেন তারা।

দরখাস্তে তারা পাথর কোয়ারি ও পাথর ব্যবসায়ের সাথে জড়িত শ্রমিক ব্যবসায়ীদের জীবনমানের বর্তমান করুন অবস্থার কথা তুলে ধরে অচল কোয়ারি সচল করার দাবি জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পেডে তারা লিখেন, বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী হচ্ছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারী। এই কোয়ারী থেকে পাথর উত্তোলন ও সর্বরাহ করে দেশের বিভিন্ন উন্নতন মূলক কাজে ভূমিকা রেখে আসছিল। দীর্ঘ ৪ বৎসর যাবত উক্ত পাথর কোয়ারী বন্ধ রহিয়াছে। এই ক্ষেত্রে উক্ত খাতের ব্যবসারী ও শ্রমিকরা দীর্ঘ দিন যাবত বেকার রহিয়াছেন। দীর্ঘ দিন পাথর উত্তোলন বন্ধ থাকায় বর্ষা মৌসুমে ভারত থেকে আসা লক্ষ লক্ষ ঘনফুট পাথর অপসারন না করার কারণে মেঘালয় থেকে আসা ধলাই নদীর উৎসমুখ তার নৈব্যতা হারিয়েছে। অন্য দিকে ব্যবসায়ী ও শ্রমিকরা হারিয়েছেন তাদের কর্মসংস্থান।

ভোলাগঞ্জ পাথর কোয়ারীর উপর নির্ভরশীল শত শত কোটি টাকায় ভোলাগঞ্জে স্থাপিত প্রায় তিন থেকে চারশত স্টোনক্রাশর মিল অচল অবস্থায় পড়িয়া রইয়াছে। ব্যংক ঋণে জর্জরিত ব্যবসায়ীরা এখন দিশেহারা।

অন্য দিকে পাথর কোয়ারী বন্ধ থাকায় ভারত থেকে শত শত কোটি টাকার নিম্ন মানের পাথর আমদানী করতে হচ্ছে। যার ফলে স্থায়ীত্ব হারাচ্ছে অসংখ্য নির্মানাধিন উন্নয়ন প্রকল্প। সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে।

তারা শ্রমিক ব্যবসায়ীদের জীবন জীবিকার কথা বিবেচনা করে ভোলাগঞ্জ পাথর কোয়ারী খুলে দেওয়ার জোর দাবি জানান।

শেয়ার করুন