৩০ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৩শত লিটার চোলাই মদ ও গাজাসহ বিপুল পরিমান মাদক আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের আদালত পাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান জানান, জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৩শত লিটার চোলাই মদ, ১৬ কেজি গাজা ও ৬৫ হাজার পিস ইন্ডিয়ান অবৈধ নাছির বিড়ি আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যা মামলার আলামত হিসেবে আদালতে দাখিল করা হয়েছিল।