২৫ এপ্রিল ২০২৩
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাটাখালী বাজারে বন্ধুর হাতে বন্ধু তাজুদ আলী (৪০) খুন হয়েছে। নিহত ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আহমদ নগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর পুত্র।
সোমবার রাত ৯ টায় কাটাখালী বাজারে ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অপর ব্যবসায়ী বন্ধু সোহেল মিয়া তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ট্রেপিং করে। তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে ১১ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ঘাতক সোহেল মিয়া (৩২)-কে ও আহত অবস্হায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসায় পর দায়িত্বরত পুলিশ তাকে আটক করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ঘাতক সোহেল একই উপজেলার মান্নারগাও ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওরা দু’জন একে অপরের বন্ধু এবং দু’জন মিলে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ভারত থেকে অবৈধ পথে মদ ও গাজার ব্যবসা করতেন। সোহেলের ভগ্নীপতি সুরমা ইউপির নোয়াগাঁও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সাথে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে রাতে কাটাখালী বাজারে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল, সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ধারালো অস্ত্রদিয়ে দিয়ে বন্ধু তাজুদের পেঠেসহ বিভিন্নস্হানে আঘাত করে অধিক রক্তখননের পর হাসহাপালে তার মৃত্যু হয়। বর্তমানে সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সোহেল এখন হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।