২৭ অক্টোবর ২০১৮


সিলেটে ‘সংবিধান:উৎস,ইতিহাস ও বিবর্তন’ বিষয়ক সেমিনার

শেয়ার করুন

অনলাইন ডেস্ক : ‘বাংলাদেশ সংবিধান:উৎস,ইতিহাস ও বিবর্তন’ এই বিষয়কে মুল প্রতিপাদ্য হিসেবে অগ্রসর আইনজীবী আমরা-অআ সিলেট কর্তৃক শনিবার সকাল সাড়ে ১০টায় এক সেমিনার এর আয়োজন করা হয়।

সিলেটের প্রীতিরাজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে।সেমিনারে সভাপতিত্ব করেন প্রখ্যাত আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি শহীদুজ্জামান চৌধুরী এবং সেমিনার সঞ্চালনা করেন এডভোকেট সৈয়দ কাওছার আহমদ।প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশ সুপ্রিমকার্ট এর আইনজীবী লিগ্যাল ইস্যুর সম্পাদক জনাব আরিফ খান।প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেটের প্রমিনেন্ট আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার আমলের প্রাক্তন পাবলিক প্রসিকিউটর জনাব এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

এছাড়াও সেমিনারে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব একেএম শমিউল আলম,সাবেক সাধারন সম্পাদক জনাব শাহ আশরাফুল ইসলাম,বর্তমান সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস,সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম,বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেটের সৈয়দা শিরিন আক্তার। সেমিনারে উপস্হিত প্রত্যেককে আরিফ খান রচিত ‘সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য-উপাত্তসহ বাংলাদেশের সংবিধান’ বইখানা এবং এমাদ উল্লাহ শহিদুল ইসলাম কর্তৃক প্রস্ততকৃত সংবিধান বিষয়ে একটি ছোট্র নিবন্ধ সবাইকে প্রদান করা হয়। সেমিনার-এ উপস্হিত সকলের পরিচয় পর্ব শেষ হওয়ার পর বাংলাদেশ সংবিধান:উৎস,ইতিহাস ও বিবর্তন বিষয়ে অত্যন্ত চমৎকার,প্রাণবন্ত এবং সাবলিলভাবে মুল আলোচনা করেন প্রধান আলোচক আরিফ খান।পরে শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব।এই পর্বে সংবিধান বিষয়ে প্রশ্ন করেন এডভোকেট আবুল হাসান,এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন,এডভোকেট মির্জা হোসেইন,এডভোকেট আজিজুর রহমান।প্রশ্নকর্তাদের প্রশ্নের যথাযথ ও সন্তোষজনক উত্তর দেন প্রধান আলোচক। বাংলাদেশ সংবিধান বিষয়ে এধরনের সেমিনার সিলেট অঞ্চলে খুব একটা হয়না বলেই চলে।প্রত্যেক বক্তাই এ ধরনের সেমিনার আরও আয়োজন করার তাগিদ ব্যক্ত করেন।পাশাপাশি অগ্রসর আইনজীবী আমরা-অআ,সিলেটকে অভিনন্দন জানান।সিলেট অঞ্চলের সিনিয়র-জুনিয়র আইনজীবী,আইনের শিক্ষক ও সাংবাদিকগণসহ বিপুল সংখ্যক ব্যক্তি উপস্হিত ছিলেন।ভবিষ্যতে এ ধরনের আরও সেমিনার আয়োজন করা হবে বলে অগ্রসর আইনজীবী-অআ এর পক্ষ থেকে দৃঢ প্রত্যয় ও প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করার আহবান জানান।

শেয়ার করুন