২৭ অক্টোবর ২০১৮


মওদুদীবাদীরাই জঙ্গিঁবাদের গডফাদার : আল্লামা দুর্লভপুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমীর, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, ইসলাম হল শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোনো স্থান নেই। আল্লামা দুলর্ভ বলেন, সর্বকালে উলামায়ে কেরাম সন্তাস ও জঙ্গীবাদ বিরোধী। তিনি বলেন, যারা চার মাযহাবে বিশ্বাসী নয়, তারা সকলেই দ্বীন ইসলামের চরম শত্রু। তারা মুসলমানের মধ্যে ফিৎনা ফাসাদ সৃষ্টি করতে চায়। ওদের খপ্পর থেকে সকল মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। দুর্লভপুরী বলেন, আমরা কোনো দিন বাতিলের সাথে আপোষ করবোনা। আদর্শ জলাঞ্জলি দিয়ে কারও সাথে জোট বাধবনা। জমিয়তে উলামা যেকোনো পরিস্থিতিতে নিজস্ব প্লাটফর্ম থেকে সকল তাগুতি শক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমীরে জমিয়ত আরো বলেন, আমরা কোনো দলকে ক্ষমতা থেকে সরানো বা ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার হবো না। তিনি বলেন, আমরা আমরণ ইসলামের পতাকা উড্ডীন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবো। লা মাযহাবী ও মওদুদীবাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার বিকেল সিলেট রেজিষ্ট্রি মাঠে জমিয়তে উলামা বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাযহাব সংরক্ষণ শীর্ষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীন-এর যৌথ পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, আল্লামা হিলাল আহমদ হরিপুরী, আল্লামা আব্দুল কাদির বাগরখালী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, যুগ্ম মহাসচিব মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা আবরারুল হক, মাওলানা মইনুদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শামসুদ্দীন, মাওলানা বিলাল গাজী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা খালেদ আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুবাশ্বির আলী, মাওলানা বদরুল আলম, মাওলানা সুফিয়ান হামিদ, মাওলানা ইয়াহিয়া শহীদ, মাওলানা রফি উদ্দিন শাহীন, মাওলানা বশির আহমদ, ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমাদ উদ্দিন লাহিন, সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ, জুনেদ শামসী, নজরুল ইসলাম, হাফেজ মারুফ আহমদ প্রমুখ।

শেয়ার করুন