২৬ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ‘মৃত্যুই’ মানুষের জীবনকে গুছিয়ে দেয়। সবদিকে সবকিছু অগুছালো রয়েই যায়। কোনো প্রকার সংবাদ পাঠানো ছাড়াই মৃত্যু এসে উপস্থিত হয় মানুষের সামনে। আর এর দ্বারাই শেষ ঠিকানায় যাওয়ার সময় হয়।
এই মর্ম কথাগুলোই মাত্র ‘মৃত্যু শেষ ঠিকানা’ এই সাতটি শব্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে নিহত ছাত্রলীগ কর্মী জাহিদ।
ফেসবুক অনুসন্ধান করে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হোসাইন আল জাহিদ তার ফেসবুকের প্রোফাইল ছবি আপডেট করে। এসময় ছবির ক্যাপশন হিসেবে সে ‘মৃত্যু শেষ ঠিকানা’ এবং পাশে চোখের জল সম্বলিত ২টি কার্টুনও আপলোড করে।
অনুসন্ধানে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিহত ছাত্রলীগ কর্মী জাহিদের উপর হামলার ঘটনা ঘটে।
এর থেকেই বুঝা যায় যে, ঘটনার দেড় ঘন্টা আগে সে ফেসবুকে প্রোফাইল ছবি ও কভার ছবি আপডেট করে।
এটাই ছিল হোসাইন আল জাহিদের মনের গহিনে লুকিয়ে থাকা চিরন্তন সত্য কথা যা সে ফেসবুকে লিখেছিল ওইদিন।
ফেসবুক আইডিসূত্র মতে, নিহত ছাত্রলীগকর্মী হোসাইন আল জাহিদ বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশ সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ এর সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন।