২৫ অক্টোবর ২০১৮


নগরীতে ছাত্রলীগ কর্মী খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত জাহিদ হোসেন (২২) নগরীর তেররতন এলাকায় আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোনারপাড়ায় এই খুনের ঘটনা ঘটে।

জানা গেছে, ফোন দিয়ে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

শেয়ার করুন