২৩ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসা থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপির বেশকয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন।
তবে থানায় নেওয়ার পর যাচাই বাছাই করে মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগীর বলেন- যতরপুর থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।