২৩ অক্টোবর ২০১৮


জমি নিয়ে বিরোধ : হবিগঞ্জে যুবকের পা কর্তণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদ আলী (২৮) নামে এক যুবকের পা কর্তণ করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে শহরতলীর হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আবির আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আলীর সাথে তার প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া, মঞ্জু মিয়া ও আব্দুল হকদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উল্লে­খিতরা মঙ্গলবার ফরিদ আলীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে এবং একটি পা কর্তণ করে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডাঃ মিঠুন রায় জানান, ফরিদ আলীর অবস্থা আশংকাজনক। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন