২১ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর নিজের ফেইসবুকে দলের নেতাকর্মীদের নিয়ে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান।
আজকের সিলেট পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
দীর্ঘদিন যাবৎ ছাত্ররাজনীতির সাথে জড়িত বঙ্গবন্ধুর আদর্শ কে লালন করে ছাত্রলীগের একজন কর্মী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখা”র দায়িত্ব পালনকালীন এই দীর্ঘ সময়ে রাজপথের আন্দোলন সংগ্রাম ও অধিকার রক্ষায় আমার প্রিয় সহযোদ্ধা, স্নেহাশিস অনুজ ও বড় ভাইয়েরা শুভাকাঙ্ক্ষীরা আমাকে সর্বোপরি যেভাবে সহযোগীতা করে আসছিলেন এজন্য আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দীর্ঘ সময় দায়িত্ব পালন কালে
নিজের অজান্তে যদি সংগঠনের সার্থে কোন কারো মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।ছাত্রলীগ সব সময় তার সঠিক সিদ্ধান্ত গ্রহন করে।আমি বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।আজকে ছাত্রলীগ থেকে সাবেক হয়ে গেলাম, সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যা কখনো শোধ করা সম্ভব নয়।দায়িত্ব থাকা কালীন সময়ে সবার সব কথা ইচ্ছা থাকা সত্বে ও রাখতে পারি নাই।আবারো ক্ষমাপ্রার্থী।
সবার ভালবাসা নিয়ে দেশ রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।
দায়িত্ব থাকালীন সময়ে যেটুকু সফলতা হয়েছে কর্মীদের আর সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বিদায় নিলাম।
সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা রইলো।
সকলের ভালোবাসাই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু